খণ্ডন ভব বন্ধন জগ বন্দন বন্দি তোমায । নিরঞ্জন নররূপধর নির্গুণ গুণময ॥১॥
মোচন অঘদূষণ জগভূষণ চিদ্ঘনকায । জ্ঞানাঞ্জন বিমল নযন বীক্ষণে মোহ জায ॥২॥
ভাস্বর ভাব সাগর চির উন্মদ প্রেম পাথার । ভক্তার্জন যুগলচরণ তারণ ভব পার ॥৩॥
জৃংভিত যুগ ঈশ্বর জগদীশ্বর যোগসহায । নিরোধন সমাহিত মন নিরখি তব কৃপায ॥৪॥
ভঞ্জন দুঃখগঞ্জন করুণাঘন কর্মকঠোর । প্রাণার্পণ জগত তারণ কৃন্তন কলিডোর ॥৫॥
বঞ্চন কামকাঞ্চন অতিনিন্দিত ইন্দ্রিয রাগ । ত্যাগীশ্বর হে নরবর দেহ পদে অনুরাগ ॥৬॥
নির্ভয গতসংশয দৃঢনিশ্চযমানসবান । নিষ্কারণ ভকত শরণ ত্যজি জাতিকুলমান ॥৭॥
সম্পদ তব শ্রীপদ ভব গোষ্পদ বারি যথায । প্রেমার্পণ সমদরশন জগজন দুঃখ জায ॥৮॥
নমো নমো প্রভু বাক্যমনাতীত মনোবচনৈকাধার জ্যোতির জ্যোতি উজল হৃদিকন্দর তুমি তমোভঞ্জনহার ॥৯॥
ধে ধে ধে লংগ রংগ ভংগ বাজে অংগ সংগ মৃদংগ গাইছে ছন্দ ভকতবৃন্দ আরতি তোমার ॥ জয জয আরতি তোমার হর হর আরতি তোমার শিব শিব আরতি তোমার ॥১০॥
